Train Schedule

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা

ট্রেন ভ্রমণ সকলের জন্য আনন্দদায়ক। সত্যিকার অর্থে ভ্রমণের মধ্যেই মানুষ প্রকৃতির সৌন্দর্য উপলব্ধির সুযোগ লাভ করে। ট্রেনের ভিতরের পরিবেশ এবং স্টেশন বিরতির সময় সবকিছুই অনেক মজার। আজকে আমরা আলোচনা করব পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে। আপনি কি পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির সময়সূচি, ছুটির দিন, ভাড়ার তালিকা, স্টেশন বিরতির সময় খুঁজছেন ? তাহলে আজকের এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়েন। এই পোস্টের মাধ্যমে সকল তথ্য তুলে ধরবো।

পাহাড়িকা এক্সপ্রেস

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ের পরিবারের অন্যতম ট্রেন গুলোর একটি। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন নাম্বার ৭১৯/৭২০। চট্টগ্রাম সিলেট পথে আন্তঃনগর হিসেবে চালু হয় পাহাড়িকা এক্সপ্রেস যা উদ্বোধন হয় ১৬ মে ১৯৮৬ খ্রিস্টাব্দে । পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত চলাচল করে। এটি দ্রুত গতি সম্পন্ন ট্রেন হওয়ায় এই রোডে খুব জনপ্রিয়তা পেয়েছে।

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

এখানে আলোচনা করব পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির সময়সূচি নিয়ে। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে কোন স্টেশন থেকে কখন ছাড়ে, কখন কোথায় গিয়ে পৌঁছায়, ছুটির দিন এসব জানতে নিচের ছকে চোখ রাখুন ।

স্টেশনছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
চট্রগ্রাম টু সিলেটসোমবার০৯ঃ০০১৭ঃ৫০
সিলেট টু চট্রগ্রামশনিবার১০ঃ১৫১৯ঃ৩৫

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী

ট্রেন ভ্রমণ করার জন্য স্টেশন বিরতির সময়সূচী খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিরতি স্টেশনের সময়সূচি বলতে, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে সিলেট যাত্রাকালে কোন কোন স্টেশনে বিরতি রাখবেন এবং তা কত মিনিট এই সব কিছুকে বোঝায়। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট এই ৩৭৭ কিলোমিটার যাত্রায় ১৪ টি ইস্টিশনে বিরতি রাখেন। নিচের ছকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি বিরাটি স্টেশন ও সময়সূচী দেওয়া হল:

বিরতি স্টেশন নামছাড়ায় সময়পৌছানোর সময়
ফেনী১০ঃ৩১১৭ঃ৫০
নাঙ্গলকোট১১ঃ০৪১৭ঃ২১
লাকসাম১১ঃ২৫১৭ঃ০০
কুমিল্লা১২ঃ০৫১৬ঃ৩২
কসবা১২ঃ৪৭১৫ঃ৪২
আখাউড়া১৩ঃ২০১৫ঃ১০
হরষপুর১৩ঃ৫৫১৪ঃ১৯
নওয়াপাড়া১৪ঃ১৯১৩ঃ৪০
শায়েস্তাগঞ্জ১৪ঃ৪৫১৩ঃ১২
শ্রীমঙ্গল১৫ঃ২৬১২ঃ২৯
ভানুগাছ১৫ঃ৪৯১২ঃ০২
শমসের নগর১৬ঃ০০১১ঃ৫৫
কুলাউড়া১৬ঃ২৬১১ঃ২৪
মাইজগাঁও১৭ঃ০৮১০ঃ৫৩

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা

 পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির ভ্রমণ দূরত্ব ৩৭৭ কিলোমিটার (২৩৪ মাইল) যাত্রাপথের সেবা অনুযায়ী টিকিটের দাম বেশি ব্যয়বহুল নয়। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে চার বিভাগের আসন রয়েছে। প্রতিটি বিভাগের টিকিটের মূল্য আলাদা আলাদা। আপনার সামর্থ্য অনুযায়ী টিকিট ক্রয় করতে পারবেন। টিকিট ক্রয় করার জন্য টিকিট কাউন্টারে আসতে পারেন। আবার ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই টিকিট ক্রয় করতে পারবেন। টিকিটের মূল্য নিচের ছকে দেওয়া হল:

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন চেয়ার৫০৫ টাকা
স্নিগ্ধা৯৬৬ টাকা
এসি সিট১১৫৬ টাকা
এসি বার্থ১৭৮১  টাকা

নিরাপদ ভ্রমণের জন্য যে সকল তথ্য জানা দরকার সবকিছুই তুলে ধরতে চেষ্টা করেছি। আরো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। সকল ট্রেনের সময়সূচী, ছুটির দিন, স্টেশন বিরতি ও ভাড়ার তালিকা পাবেন আমাদের এই সাইটে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

BD Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button